Site icon changetv.press

ইসরাইলে ব্যবসা না করার ঘোষণা দিয়েছে স্পোর্টস ব্রান্ড নাইকি

ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্পোর্টস ব্রান্ড নাইকি। আগামি বছরের ৩১শে মে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে ইসরাইলে স্টোর মালিকদের চিঠি দিয়েছে নাইকি। এতে বলা হয়, পরিবর্তনশীল বাজারের বিষয়টি ব্যাপক পর্যালোচনার পর বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কোম্পানির নীতি ও ব্যাবসায়িক উদ্দেশ্য বাস্তবায়নের কারণেই ইসরাইল থেকে ব্যবসা গুটিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে নাইকি। ব্যবসায়ীরা যাতে অন্য কোম্পানির পণ্য বিক্রি শুরু করে সে পরামর্শও দেয়া হয়েছে ওই চিঠিতে।

এই ঘোষণার প্রভাব পড়তে যাচ্ছে ইসরাইলের শতশত স্পোর্টস শো রুমে। এদিকে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল নাইকির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্ন সময়ে ইসরায়েলকে বয়কটের আহবান জানিয়েছিল, তারাও নাইকির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অনেকেই ইসরাইলকে দখলদার রাষ্ট্র হিসেবে মনে করে।
নাইকির এ সিদ্ধান্ত ইসরাইলের খুচরা বিক্রেতাদের হতাশ করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় এ স্পোর্টস ব্র্যান্ডটির ইসরায়েলেও বড় চাহিদা রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে ইসরাইলে আরেক মার্কিন আইসক্রিম কোম্পানি বেন এন্ড জেরি তাদের ব্যবসা গুটিয়ে নেয়।

(0)

Exit mobile version