Site icon changetv.press

ইসরাইলের প্রধান ধর্মজাযক করোনায় মারা গেছেন

ইসরাইলের সাবেক প্রধান ধর্মজাযক রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নেতানিয়াহু বলেন, মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। রাব্বি ইলিয়াহু ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসরাইলের সেফারডিমের শীর্ষ জাযক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এ পর্যন্ত ইসরাইলের ১১ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট  

(489)

Exit mobile version