Site icon changetv.press

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বললেন নৌমন্ত্রী শাজাহান খান

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিচালক ইলিয়াস কাঞ্চনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

বলেন, ইলিয়াস কাঞ্চন অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। তিনি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন পরিচালন করেন সেই আন্দোলনের কোনো ভূমিকা নেই চালকদের মান উন্নয়ন করতে। এমনকি ইলিয়াস কাঞ্চন তার আন্দোলনের নাম ভাঙিয়ে নানা অনিয়ম করে থাকেন বলে মন্তব্য করেছেন তিনি। শাজাহান খান এসময় জনসম্মুখে ইলিয়াস কাঞ্চনের মুখোশ উন্মোচন করবেন বলেও ঘোষণা দেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১৩নং সেক্টর এলাকায় ‘সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কোর্সটি পরিচালনা করছে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)।

(9)

Exit mobile version