Site icon changetv.press

ইরানে হামলার জন্য অনুমতির প্রয়োজন কংগ্রেসের

ইরানের সাথে পাল্টাপাল্টি হুমকি আদান-প্রদান হলেও একক ক্ষমতায় ইরানের ওপর হামলা চালাতে পারবেনা ট্রাম্প। সে জন্য অনুমতির প্রয়োজন মার্কিন কংগ্রেসের।

ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা কেড়ে নিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ইরানে হামলা চালানোর আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। তবে ইরান যদি আগে আমেরিকায় কোনো আঘাত হানে তাহলে এই প্রস্তাব কার্যকর হবে না।

শুক্রবার প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে উভয়কক্ষের যৌথ অধিবেশন বসবে। এরপর দুই কক্ষে অনুমোদিত হলে প্রস্তাবটিকে চূড়ান্তভাবে আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে।

(10)

Exit mobile version