Site icon changetv.press

ইরানে সংঘর্ষে বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরান থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কৌরিন জেলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। ইরানের এই জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

ইরানের প্যারামিলিটারি বিপ্লবী গার্ডের সঙ্গে সংঘর্ষে অস্ত্রধারী পাঁচ দস্যু স্থানীয়ভাবে যারা বান্ডিত নামে পরিচিত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের এই অঞ্চলটিতে অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন যেটা ‘জইস আল আদল’ বা ‘জাস্টিস আর্মি’ নামে পরিচিত সক্রিয় আছে।

এছাড়া ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই অঞ্চলে মাদক পাচারকারীদেরও সংঘর্ষ বাধে। গত জুলাইয়ে সশস্ত্র বান্ডিতদের গুলিতে ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছিল।

(0)

Exit mobile version