Site icon changetv.press

ইরানে মৃত্যুর মিছিল,খোঁড়া হচ্ছে গণকবর

করোনার প্রাথমিক ধাক্কা মোটামুটি সামলে নিয়েছে চীন। কিন্তু ইরান আর ইতালিতে ব্যাপক আকার ধারণ করেছে ভাইরাসটি। দেশ দুটিতে রীতিমতো মৃত্যুর মিছিল চলছে। ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশটিতে বিশাল বিশাল গণকবর খোঁড়া হচ্ছে। মহাকাশ থেকে স্যাটেলাইটে সেই ছবি ধরা পড়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত, ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৮৫ জনের। আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৩৬৪ জন।

ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার জরুরি সাহায্য চেয়েছে দেশটি।

এদিকে ওয়াশিংটন পোস্টের খবরে দাবি করা হয়েছে, ইরানে করোনায় মৃতদের দাফনের জন্য বিশাল আকারের গণকবর খোঁড়া হচ্ছে। সেই সমস্ত গণকবর মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে গণকবর খোঁড়া শুরু হয়েছে। যার আয়তন প্রায় ১০০ ইয়ার্ডস বা প্রায় ৯২ মিটার।

(37)

Exit mobile version