Site icon changetv.press

ইরানে করোনার সংক্রমণ এড়াতে সব মার্কেট বন্ধ

ইরানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব মার্কেট ও শপিংমল অন্তত ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার (২০ মার্চ) থেকেই এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

তবে ফার্মেসি ও মুদি দোকানের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কেন্দ্রগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও সব প্রদেশের গভর্নরকে জনসমাগম ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন রুহানি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন অন্তত ৫০ জন।

ইরানে এ পর্যন্ত অন্তত ১৮ হাজার ৪০৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট ১২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী বেড়েছে এক হাজারেরও বেশি, আর প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৯ জন।

(15)

Exit mobile version