Site icon changetv.press

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এক নারীর মৃত্যু হয়েছে। ইরানের এক সংবাদ পত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

তারা জানায়, ১০ ফেব্রুয়ারি তেহরানের একটি হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানায় তারা। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখয়াপাত্র খাইনুস জোহানপুর ওই নারীর মৃত্যুর তথ্য অস্বীকার করেছেন। তিনি জানান, ইরানের করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।

চীনের উহানের একটি সামুদ্রিক প্রাণী কেনাবেচার বাজার থেকে গত ডিসেম্বরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এটির নতুন নাম দেয়া হয়েছে কভিড-১৯।

চীনে এখন পর্যন্ত এই সংক্রমণে ১১০৫ জন মারা গেছেন। এছাড়া ফিলিপিন্স ও হংকংয়ে আরও দু’জন মারা গেছেন। করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫০ জন।

(15)

Exit mobile version