Site icon changetv.press

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৮০ সেনা নিহত হয়েছে বলে দাবি ইরানের ।

আজ দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান । যেখানে প্রায় ১ ডজন ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। সেই মিসাইল হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করছে ইরান ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মার্কিন দুই সেনা ঘাঁটিতে ১২টি মিসাইল ছোঁড়া হয়েছে। এতে ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত হয়েছে। খবরে আরো দাবি করা হয়েছে, এই হামলায় আমেরিকার বেশ কয়েকটি হেলিকপ্টার গানশিপ ধ্বংস হয়েছে এবং যুদ্ধ সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে পেন্টাগন জানিয়েছে, ইরবিল ও আল আসাদে যুক্তরাষ্ট্রের অন্তত দুটি স্থাপনা আক্রান্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দেয়নি।

(632)

Exit mobile version