Site icon changetv.press

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে আবারো রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলার খবর পাওয়া গেছে।

সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, বুধবার গভীর রাতে দুটি রকেট ইরাকের রাজধানীর গ্রিন জোনে এসে বিস্ফোরিত হয়। মূলত ওই এলাকাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে তেহরানের হামলার ঠিক একদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটেছে। যদিও এ হামলা কারা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

হামলায় হতাহতের ব্যাপারেও কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

(38)

Exit mobile version