Site icon changetv.press

ইমরান খানকে জেইউআই এর পদত্যাগের আলাটিমেটাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে পদত্যাগ করতে দু’দিনের সময় বেঁধে দিয়েছে জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই)। পার্টির আমির মাওলানা ফজলুর রহমান গতকাল শুক্রবার ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিল থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন।

পাকিস্তানের লাহোর থেকে গত বুধবার (৩১ অক্টোবর) শুরু হয় ‘আজাদি মার্চ’। জানা যায় জামাত উলেমা-এ-ইসলাম (জেইউআই) ইমরান খানের সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করতে বিরোধী দলগুলো শুক্রবার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে । তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক রিগিং করে ক্ষমতায় এসেছেন ইমরান। তাদের দাবি, এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। ইমরান খানকে ইস্তফা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিরোধী এই দল।

(10)

Exit mobile version