Site icon changetv.press

ইভিএমে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর পাঁচ হাজার ২৮০ জন সদস্য থাকবেন। আর ইভিএমে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে।

আজ রবিবার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। যাতে প্রার্থীরা সন্তুষ্ট থাকতে পারে, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে।

শাহাদাত হোসেন বলেন, ইভিএমে প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দু’জন করে সেনা সদস্য থাকবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। ইভিএমে ভোটে অস্বচ্ছতার কিছু নাই।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(8)

Exit mobile version