Site icon changetv.press

ইনকিলাব মঞ্চে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎সরকারের ভিতরে ফ্যাসিবাদ কারা খুঁজে বের করতে হবে

জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবীতে ঢাকার যমুনার সামনে ইনকিলাব মঞ্চের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভিতরে ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে।

‎তিনি আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

‎তিনি বলেন, ইনকিলাব মঞ্চে হামলার পরপরই ছাত্রদলের নেতারা ফেসবুক ও বিভিন্ন ফোনালাপে উল্লাসে মেতে পড়েন। যারা “হ্যাঁ” ভোটের বিরুদ্ধে তারাই হামলা-গুলির মদদ দিচ্ছেন। এতেই প্রমাণ হয় হামলার নির্দেশ দিল্লি থেকে গুলশান এবং গুলশান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসেছে। আমরা লক্ষ্য করেছি যমুনার সামনে অবস্থা কর্মসূচী উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে (হাদী চত্বর) প্রতিবাদ সমাবেশে ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রলীগ এক সাথে পুনরায় হামলার জন্য অবস্থান নিয়েছে।

‎তিনি আরো বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। শহীদ ওসমান হাদীর মা তাঁর সন্তান হত্যার বিচার চাইতে এসেছেন। পুলিশ বাহিনী তাঁর মায়ের পেটে লাথি মেরেছেন! আবদুল্লাহ আল জাবের, রাকসুর এজিএস আম্বার, জুলাই যোদ্ধা মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন, ইনকিলাব মঞ্চের ঝুমা, শান্তাসহ প্রায় শতাধিক গুলিবিদ্ধ হন। দেশবাসী জানতে চায় কাদের নির্দেশে আমাদের মা-বোনদের টার্গেট করা হয়েছে ? কারা নারীদের হত্যা -হামলা ও ধর্ষন করে নির্বাচনকে বানচাল করতে চায়?

‎বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, বিভিন্ন তথ্য সূত্রে জানতে পারি আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন প্রতিহত করতে ১১ ফেব্রুয়ারী সারাদেশে আওয়ামী লীগ -বিএনপি যৌথ নাশকতা চালাতে দিল্লিতে একাধিক বৈঠক হয়েছে। জনগণ তা জানে, কথাবার্তা পরিষ্কার ১১ তারিখ থেকে আগামী ৫ বছর পুরে বাংলাদেশে পাহারা দেওয়ার জন্য ১১ দলসহ এদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে। ইনশাআল্লাহ। সুতরাং সাধু সাবধান।

(0)

Exit mobile version