Site icon changetv.press

ইতালি ফেরত ১৫৫ জনের চলছে তাপমাত্রা পরীক্ষা

ইতালি থেকে দেশে ফেরা ১৫৫ জনের চলছে তাপমাত্রা পরীক্ষা। প্রথমে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন, বিমানবন্দরের এক স্বাস্থ্য কর্মকর্তা।

দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৮টা ১০ মিনিটে পৌঁছায় তাদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি।

জানা যায়, বিমানবন্দরে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর দেয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষার পরে ৪টি বাস করে এই ১৫৫ জনকে নেয়া হবে আশকোনার হজ ক্যাম্পে। সেখানে পরীক্ষার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

(10)

Exit mobile version