Site icon changetv.press

ইতালি থেকে ফেরা ১২৫ বাংলাদেশি হজ ক্যাম্পে

করোনা ভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালি থেকে ঢাকায় ফেরা ১২৫ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK 582 নাম্বার ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।

এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকে।

(11)

Exit mobile version