ইতালি ও স্পেন ফেরত আরও দুই জনকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতালি ও স্পেন ফেরত দুজন করোনায় আক্রান্ত কিনা জানতে তাদেরকে বিমানবন্দরের স্বাস্থ্য ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন। ছয় দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।
(11)

