Site icon changetv.press

ইতালির দুর্ধর্ষ মাফিয়ারা অসহায় মানুষদের খাবার দিচ্ছেন

লকডাউনের মধ্যে বাংলাদেশে যেখানে গরীবের ত্রাণের চাল চুরি করছেন জনপ্রতিনিধিরা সেখানে ইতালিতে ঘটেছে পুরো উলটো ঘটনা। করোনা তাণ্ডবের মধ্যে ইতালির দুর্ধর্ষ মাফিয়া গ্যাং’র সদস্যরাই দেশটির অসহায় মানুষদের মধ্যে খাবার বিলিয়ে দিচ্ছেন । যদিও ইতালির প্রশাসন মাফিয়াদের এই সাহায্য নেয়া থেকে সাধারণ মানুষদের বিরত থাকতে বলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইতালির দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া, সিসিলি, পুগলিয়া এবং ক্যালাব্রিয়াতে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে মাফিয়া গ্যাং’র সদস্যরা।

এদিকে এমন পরিস্থিতিতে মাফিয়া গ্যাংদের কর্মকাণ্ডে শঙ্কা প্রকাশ করে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামারগেস বলেন, মাফিয়ারা এই সময়ের সুযোগ নিতে পারে। এভাবে তারা তাদের দলে আরো লোকজন নিতে পারে।

মাফিয়াদের সাহায্য দেয়া বন্ধ করতে ইতোমধ্যে ইতালির বিভিন্ন শহরে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া মাফিয়াদের কাছ থেকে খাবার নেয়ায় বেশ কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও ইতালির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

 

(133)

Exit mobile version