ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১৬৮ জন। যা দেশটিতে একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এর ফলে ইউরোপীয় দেশটিতে নভেল করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩১ জনে; আক্রান্ত ১০ হাজারের বেশি।
রোমের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও একদিনের ব্যবধানে ৫৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৮ হাজারের বেশি। বিশ্বের ১১৯টি দেশে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ভাইরাসটিতে, সংক্রমিত ১ লাখ ১৮ হাজারের বেশি।
(16)

