People wear protective masks at Venice Carnival, which the last two days of, as well as Sunday night's festivities, have been cancelled because of an outbreak of coronavirus, in Venice, Italy February 23, 2020. Photo: Reuters
ইতালিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনা ভাইরাস ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির । আর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) একদিনেই দেশটিতে ৩০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । ইতালিতে মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে ।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে । দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, করোনা আক্রান্ত ৫২ শতাংশ রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছে । আরও ১০১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে এবং ৪০১ জন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ।