বাংলাদেশের বহুল আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম তার একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের কারণে সবসময় আলোচনায় থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি নিজের কণ্ঠে গাইলেন তিনি। আর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে গেছে।
এ বিষয়ে হিরো আলম জানান, শিল্পী হওয়ার চেষ্টায় তিনি গানের জগতে এসেছেন।
তবে হিরো আলমের ‘বাবু খাইছো’ গানটি পছন্দ করেননি এমন মানুষের সংখ্যাই বেশি। ইউটিউবে ডিজলাইকের সংখ্যা এমনটাই জানাচ্ছে। গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। গানটি হিরো আলম নিজেই গেয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৩৮ বার। গানটিতে লাইক পড়েছে ১৭ হাজারের মতো, অন্যদিকে ডিজলাইক পড়েছে ৫৭ হাজারের বেশি। গানটির নিচে আসা ১১ হাজার কমেন্টের বেশিভাগেই নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
(0)

