Site icon changetv.press

আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের জামাত

তুরস্কের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়ায় ৮৬ বছর পর আজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

স্মরণীয় এই ঈদুল আজহার নামাজের জন্য গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়া সোফিয়া মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সম্পন্ন হয়। পরিষ্কারের পর মসজিদের দেওয়াল ও সেজদার স্থানগুলোতে স্পার্টা থেকে আনা গোলাপের পানি ছেটানো হয়।

এদিকে করোনা বিস্তাররোধে ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের নামাজ আদায়ে আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়। মাস্ক পরে জায়নামাজসহ নির্ধারিত স্থানে ধীরস্থিরভাবে সবাইকে উপস্থিত হতে বলা হয়। এজন্য ঈদের জামাতের সময় মুসল্লিদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১১ জুলাই তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর করার সিদ্ধান্ত বাতিল করে। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (২৪ জুলাই) থেকে নিয়মিত নামাজ শুরু হওয়ার ঘোষণা দেন। অতঃপর তুরস্কের ধর্ম বিভাগের প্রধান কর্মকর্তা ড. আলি আরবাশের সার্বিক তত্ত্বাবধানে গত সপ্তাহে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

সূত্র : টিআরটি

(0)

Exit mobile version