Site icon changetv.press

আসামের বন্যাকবলিতদের জন্য ১ কোটি টাকা দিলেন অক্ষয়

একে তো ভারতের আসাম-বিহারে করোনার নিষ্ঠুর থাবা, তার ওপর আবার চেপে বসেছে বন্যা। দুই মিলিয়ে খুবই খারাপ অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা। এই অসময়ে আসামের বন্যাকবলিতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

বন্যায় বিধ্বস্ত বিহার ও উত্তর পূর্ব আসাম। বিহারে প্রায় ৭৬ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। প্রায় একই রকম অবস্থা আসামেও। এই অবস্থায় দুই রাজ্যের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। অভিনেতার কাছে ১ কোটি টাকার অর্থসাহায্য পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

গত মঙ্গলবার সর্বানন্দ সোনোওয়াল টুইট করে লেখেন, ‘ধন্যবাদ অক্ষয় কুমার আসাম সরকারের বন্যা ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করার জন্য। আপনি সবসময়ই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসামের মানুষ আপনাকে বন্ধু ভাবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’

(0)

Exit mobile version