Site icon changetv.press

আসছে শাহরুখের নতুন ছবি

বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শিগগিরই কিং খানকে করণ জোহরের আগামী ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির অভিনীত ছবি ‘শেরশাহ’তে  ছোট্ট চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৯৯-এ কারগিল যুদ্ধে শহিদ ২৪ বছরের ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।

সূত্র বলছে, কার্গিলের নায়কের এই বায়োপিকে সিদ্ধার্থ মালহোত্রা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদবানি। ছবিতে শাহরুখ খানের চরিত্রটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ।

আরও জানা গেছে, শাহরুখ খান এমন একটি চরিত্রে অভিনয় করবেন যিনি বিক্রম বাত্রার জীবনে এক নতুন বাঁক এনে দেবেন। শাহরুখ খানকে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে  শাহরুখ খানের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। যদিও জিরো বক্স অফিসের নিরিখে ‘জিরো’ পেয়েছিল।

(16)

Exit mobile version