Site icon changetv.press

আল জাজিরার প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আল-জাজিরার প্রতিবেদনের তথ্যগত ত্রুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বিকালে এই কথা বলেন তিনি।

এর আগে এক বিবৃতে বলা হয়, প্রতিবেদনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ বাঙালিকে হত্যা ও দুই লাখ নারীকে ধর্ষণে জামায়াতের ভূমিকার কথাও উল্লেখ করা হয়নি, এটি আল জাজিরার রাজনৈতিক পক্ষপাতমূলক প্রচারণার প্রতিচ্ছবি। এর প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যানকে মুক্তিযুদ্ধে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জের দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এটি লক্ষ্যণীয় যে, আল জাজিরার অভিযোগের মূল ‘উৎস’ হলেন একজন কথিত আন্তর্জাতিক অপরাধী, যাকে আল-জাজিরা নিজেই ‘মানসিক রোগী’ বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে ওই ব্যক্তির যোগসাজশের ছিটেফোঁটা প্রমাণও নেই। মানসিকভাবে অপ্রকৃতস্থ কোনো ব্যক্তির কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের পক্ষে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।

(0)

Exit mobile version