Site icon changetv.press

আল-আরাফাহ ব্যাংকের ৪৩২তম এজেন্ট আউটলেট’র উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪৩২তম এজেন্ট আউটলেট’র শুভ উদ্বোধন হয়েছে।

সকাল ১১.০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল করিম খান সাজু ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ আবুল হাসেম (এফ এভিপি ও শাখা ব্যবস্থাপক- আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউটলেটের মালিক জনাব শামীমুল হাসান। “আজকের সঞ্চয় আগামীদিনের শক্তি” এই স্লোগান কে সামনে রেখে সভাপতির বক্তব্যে তিনি বলেন, অত্র এলাকার সর্বস্তরের মানুষের জন্য ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা দেওয়ায় আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই সকল কে উদাত্ত আহ্বান জানিয়েছেন আউটলেটে এসে ব্যাংকিং সার্বিক লেনদেন করার জন্য।

(0)

Exit mobile version