Site icon changetv.press

আল্লাহু আকবর বলার পরেই আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু !

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫) আজানরত অবস্থায় মারা গেছেন।

গতকাল (৩ ডিসেম্বর) জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন জানান, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ।

বলেন, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে না পেয়ে মুসল্লিরা দ্রুত মসজিদের ভেতরে গিয়ে দেখেন মেঝেতে মুয়াজ্জিন পড়ে রয়েছেন।

ইমাম জানান, তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার এশার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

(0)

Exit mobile version