Site icon changetv.press

আলোচিত জুয়েল হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় আটক !

লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউসুফ মোঃ সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। পাটগ্রাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি লালমনিরহাটের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। আবুল হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আত্মগোপণের পর ঢাকায় পালিয়েছেন। গোপণ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আসামিকে পাটগ্রাম থানার হাতে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত বলেন, বিভিন্ন খবরের মাধ্যমে তিনিও শুনেছেন কিন্তু এখনও আসামিকে হাতে পাইনি।

জানা যায়, তালিকাভুক্ত এই হোসেনের বাড়ি বুড়িমারীতেই। মসজিদের পাশে তার ডেকোরেটর দোকান। ঘটনার দিন মসজিদের ভিতরে জুয়েল কোরআনে পা দিয়েছেন বলে আবুল হোসেন নামে এক ব্যবসায়ী তাকে মারার পর গুজব ছড়ালে এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়ে দেয়। এমন অভিযোগে হোসেনকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ঘটনার প্রথম দিকের রিপোর্ট দেখুন লিংকে…https://www.youtube.com/watch?v=y86BSYXMRlQ

(0)

Exit mobile version