Site icon changetv.press

আলিয়া এলেন শাহরুখের ঘরে

সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এর শ্যুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার শাহরুখ খানের হোম প্রোডাকশনের সহ প্রযোজনায় ছবি ‘ডার্লিংস’এর জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে স্ক্রিপ্টের কপি হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে রাজি অভিনেত্রী স্ক্রিপ্ট হাতে নিয়ে ছবি স্টোরি করেছেন। ছবির পাশাপাশি ক্যাপশনে লেখা, ‘আমার আজকের দিন’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটা হৃদয়ের ইমোজি। মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ছবিটির গল্প। ছবিতে এই জগতে নিজেদের লড়াই তারা কীভাবে  চালিয়ে যাচ্ছেন তা ফুটে উঠবে। পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ওয়ার্ক আউটের একটি ছবি শেয়ার করেন আলিয়া।

শাহরুখের রেড চিলিসের সঙ্গেই জুটি বেঁধে আসছে আলিয়ার এই ছবি।ছবিটি একটি ডার্ক কমেডি ফিল্ম। আলিয়ার প্রযোজনা সংস্থার নাম ইটারনাল সান সাইন প্রোডাকশন৷ ছবির পরিচালক জসমিত কে রিন৷ ছবিতে আলিয়া ছাড়া আরো অভিনয় করছেন শেফালি ছায়া, বিজয় ভার্মা, রোশন ম্যথু। চলতি বছর মার্চে ‘ডার্লিংস’ দিয়ে আলিয়া তার প্রোডাকশনের কথা জানিয়েছেন।এর আগে ২০১৬ সালে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। ‘ডার্লিংস’ ছাড়া আলিয়ার হাতে রয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘RRR’, ‘ব্রক্ষ্মাস্ত্র’র মতো একাধিক বড় বাজেটের ছবি।

(0)

Exit mobile version