প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে অভিশংসিত হতে পারেন ? ট্রাম্প ক্ষমতায় আছেন ১২ দিন। এমন বাস্তবতায় এই কয়েক দিনেও ট্রাম্পকে ক্ষমতায় দেখতে চান না আইনপ্রণেতা, ডেমোক্র্যাট এমনকি নিজ দল রিপাবলিকান শিবিরেরও বেশ কজন।
তবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত বা প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হোক, এমন দাবি সর্বত্র।
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট যদি তার কার্যক্রম পরিচালনায় অসমর্থ বিবেচিত হন, তবে নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া যেতে পারে। এ জন্য মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জানা যায়, তারা কংগ্রেসের কাছে এই মর্মে চিঠি লিখবেন যে, পেন্সকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হোক। কারণ, ট্রাম্প এ দায়িত্ব পালনে চরমভাবে অসমর্থ। শুধু ট্রাম্পের ক্ষেত্রেই নয়, একজন মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত বা অভিশংসনে ফেলতে হলে এই প্রক্রিয়ায় এগোতে হবে।
সংবিধান অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় কাজটি সম্পন্ন করত হলে দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে হবে। গুঞ্জন মেলেছে, ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডব চালানোর পর প্রেসিডেন্টকে অভিশংসনে আলোচনা করছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। আর কাজটি সম্পন্ন করতে হলে মূলত ট্রাম্পের আস্থাভাজন মাইক পেন্সকেই মূল ভূমিকা রাখতে হবে, এখন প্রশ্ন তিনি কি ট্রাম্পকে অভিশংসনে সায় দেবেন কিনা ?
(0)

