Site icon changetv.press

আর কাউকে আনা হবে না চীন থেকে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে আর কোনো বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আত্মীয়স্বজন ও দেশের স্বার্থে উহানসহ চীনের করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল, চিকিৎসক, নার্স প্রস্তুত। করোনা ভাইরাস দেখা দিলে তা ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

চীনা নাগরিকদের সম্পর্কে তিনি বলেন, চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেওয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া অন-অ্যারাইভ্যাল ভিসা বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।

(7)

Exit mobile version