Site icon changetv.press

আর্মেনিয়ার আরও ১৩ এলাকা মুক্ত করলো আজারবাইজান

আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও দু’দেশের যুদ্ধ যেন থামছেই না। এমন পরিস্থিতিতে আর্মেনিয়ার দখলে থাকা জাবারাইল জেলার ১৩টির বেশি গ্রাম আজারবাইজানের সেনারা দখল মুক্ত করেছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সোমবার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক টুইট বার্তায় জানান, জাবরাইল জেলার সোলতানলি, আমিরভারলি, মাশানলি, হাসানলি, আলিকেখানলি, গুমলাগ, হাজিলি, গায়ারচিনভেইসলি, নিয়াজগুজলার, কেচেল মেমমেডলি, শাহভেল্লি, হাজী ইসমাইলি ও ইসাগলি গ্রামগুলো আর্মেনিয় দখল থেকে মুক্ত করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসমারিক এলাকা ও সেনা অবস্থানের উপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, তাদের এই হামলায় কয়েকজন মৃত ও আহত হয়েছেন। আজারবাইজানের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি এলাকা মুক্ত করেছে।

 

 

 

সূত্র: আনাদোলু এসেন্সি

(2)

Exit mobile version