Site icon changetv.press

আরসিবির অধিনায়কের উদ্দেশে যে বার্তা দিলেন কোহলি

আর কয়েকদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৫তম আসর। তার আগে সম্প্রতি নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। এবার ফ্রাঞ্জাইজিটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

এদিকে, প্রোটিয়া তারকাকে উদ্দেশ করে বার্তা দিয়েছেন আরসিবি ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন আরসিবির নেতৃত্ব দিয়েছেন কোহলি। কিন্তু দলকে শিরোপা এনে দিতে পারেননি। গত আসরের পর নিজ থেকেই ফ্রাঞ্জাইজিটির নেতৃত্ব ছেড়ে দেন।

এক ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, ‘এই মৌসুম শুরু করা নিয়ে আমি খুবই উত্তেজিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, ফাফ আরসিবির অধিনায়ক হতে যাচ্ছে। একজন বন্ধুর হাতে এ দায়িত্ব দিতে পেরে আমি খুশি। তাকে আমি অনেক বছর ধরে জানি।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বছর ধরে একে অপরের সংস্পর্শে আছি। সে (ফাফ) অল্প কয়েকজনের মধ্যে একজন, যাকে আমি ক্রিকেট ছাড়াও বেশি জানি। তার অধীনে এই দারুণ ফ্রাঞ্জাইজির হয়ে খেলতে আমি অপেক্ষায় আছি।’

 

(0)

Exit mobile version