Site icon changetv.press

আরব আমিরাতের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন মোদি

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অর্ডার অফ জায়েদ’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আবর আমিরাত সরকার। ‘অর্ডার অফ জায়েদ’ আবর আমিরশাহির সর্বোচ্চ সম্মান হিসেবে পরিচিত। আর সেই সম্মান পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আমিরশাহীতে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে আমিরশাহীর সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ জায়েদ’। আগামী ২৩ আগস্ট আবুধাবির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম স্রষ্টা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাঁর জন্মশতবর্ষে পুরষ্কারটি তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।

(243)

Exit mobile version