Site icon changetv.press

আরবে ৪ সপ্তাহের জন্য নামাজ বন্ধ

সংযুক্ত আরব আমিরাত করোনা আতঙ্কে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে । শুধু মসজিদ নয় সোমবার (১৬ মার্চ) থেকে দেশটিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণে কোনো মসজিদ, গির্জায় প্রার্থনা করা যাবে না বলেও আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

আরব আমিরাতে এখন পর্যন্ত ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন, বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

(20)

Exit mobile version