Site icon changetv.press

আরও ৩ হাজার রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরে

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শরনার্থী শিবির থেকে চতুর্থ দফায় আরও প্রায় তিন হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ও সোমবার (১৫ ফেব্রুয়ারি) এসব রোহিঙ্গাকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

জানা যায়, চতুর্থ ধাপের প্রথম দল অর্থ্যাৎ রোববার উখিয়ার বালখালী ক্যাম্প নম্বর-৮, ৯, ১০, ১১, ১২, ও ১৮ নম্বর ক্যাম্প থেকে এবং সোমবার (১৫ ফেব্রুয়ারি) কুতুপালং-১ ইস্ট, ২ ইস্ট, এবং ২ ওয়েস্ট ক্যাম্প থেকে রোহিঙ্গা শরণার্থীদের চট্টগ্রামে নেওয়া হবে।

এর আগে তিন দফায় প্রায় ১১ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় উদ্ধার ৩০৬ জন রোহিঙ্গাকেও ভাসানচরে নেওয়া হয়।

(0)

Exit mobile version