Site icon changetv.press

আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরকত উল্লাহ গাজী (৭৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জোহরের আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বরকত উল্লাহ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর (পাচুলিয়া) গ্রামের মৃত মাদার গাইনের ছেলে।

স্থানীয়রা জানান, তারালী ইউনিয়নের রহিমপুর পাঞ্জেগানা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বরকত উল্লাহ। গতকাল দুপুর ১টার দিকে তিনি মসজিদে আযান দিতে যান। ওই সময়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুৎতায়িত হয়ে মারা যান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

(0)

Exit mobile version