Site icon changetv.press

আম্মাজান ছবির জনপ্রিয় অভিনেতা কালা আজিজ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ (৬৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রাত ১০ টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি সিনেমার পর্দায় বেশি পরিচিত ছিল ‘কালা আজিজ’ নামে। বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হিসাবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। নায়ক মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন আজিজ। তখন থেকে কালা আজিজ নামে পরিচিতি পান। তবে মৃত্যুর আগে তিনি ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

উল্লেখযোগ্য, রাজা ৪২০, আয়না সুন্দরী, দুটি মনের পাগলামী, কুসুমপুরের গল্প , ভালোবাসা আজকাল, আমার স্বপ্ন আমার সংসার, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, ভিক্ষুক বলো না তুমি আমার, বড় ভাই জিন্দাবাদ, মেশিনম্যান,পিতার আসন, কোটি টাকার কাবিন, মমতাজ ও আম্মাজান ছাড়াও অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা।
তার মৃত্যুতে চলচ্চিত্র পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

(9)

Exit mobile version