Site icon changetv.press

আমেরিকার মাদকবাহী বিমান ভূপাতিত করেছে ভেনিজুয়েলা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কিছু বিমানের বিরুদ্ধে মাদক বহণের অভিযোগ দীর্ঘ দিনের। এসব বিমান বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের কাজে নিয়োজিত থাকে। অতি গোপনে এসব বিমান চলাচল করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ রয়েছে এমন রাষ্ট্রগুলোর আকাশ সীমায় প্রবেশ করলে এসব বিমানকে বিপদে পড়তে হয়।

এদিকে ভেনিজুয়েলার সামরিক বাহিনী আমেরিকার আরো একটি মাদকবাহী বিমান ভূপাতিত করেছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর রেভেরোল একথা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রেভেরোল টুইটারে দেয়া পোস্টে জানান, ভূপাতিত বিমানটি আমেরিকায় রেজিষ্ট্রেশন করা এবং সেটি মাদক চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিমানটি জুলিয়া প্রদেশ হয়ে ভেনিজুয়েলার আকাশে বেআইনিভাবে প্রবেশ করে। তবে বিমানটি শনাক্ত করার পর ভেনিজুয়েলার সামরিক বাহিনী সমস্ত নিয়ম-কানুন মেনেই বিমানটি ভূপাতিত করে।

রেভেরোল বলেন, আমরা স্থায়ীভাবে সতর্কাবস্থায় আছি, আমাদের আকাশ সবসময় পর্যবেক্ষণে রাখছি যাতে বলম্বিয়া থেকে অবৈধভাবে মাদক চোরাচালানের জন্য আমাদের আকাশসীমা ব্যবহৃত হতে না পারে। কলম্বিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ।

এর আগে গত ৮ জুলাই ভেনিজুয়েলার সামরিক বাহিনী জঙ্গিবিমানের সাহায্যে আমেরিকার একটি মাদকবাহী বিমান ধ্বংস করে।

(0)

Exit mobile version