সম্প্রতি গুজব রটেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। আরোগ্য কামনার করতে থাকেন ভক্তরা। কেউ কেউ আবার ভালোবেসে ফেস মাস্কও পাঠিয়ে দেন তার কাছে।
সেই সব গুজবের খোলাসা করলেন অভিনেতা নিজেই। তিনি বললেন,আমার এক স্টাফ জানিয়েছে একটা ভুয়া খবর ঘুরে বেড়াচ্ছে। তা হলো করোনায় আক্রান্ত হয়ে আমি নাকি কোয়ারেন্টাইনে আছি। আমাকে নিয়ে ভাবার জন্য সবাইকে ধন্যবাদ। আমি নিরাপদে আছি এবং পুরোপুরি সুস্থ। তাই আর দুশ্চিন্তা করবেন না। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।
(15)

