Site icon changetv.press

আমিরাতে মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্সি ভিসা নবায়নের নির্দেশ

শনিবার সংযুক্ত আরব আমিরাত সরকারের ফেডারাল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এর পক্ষ থেকে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসা এবং আমিরাতের আইডি কার্ডগুলি নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার ১২ জুলাই থেকে মার্চ ও এপ্রিলে শেষ হওয়া রেসিডেন্সি ভিসা এবং আমিরাতের আইডি কার্ড নবায়নের আবেদন গ্রহণ করবে এবং তাদেরকে অবিলম্বে নবায়নের জন্য আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। মে মাসে শেষ হওয়া রেসিডেন্সি ভিসা ও আমিরাতের আইডি নবায়ন আগামী ৮ আগস্ট থেকে শুরু করা হবে এবং জুন থেকে ১১ জুলাই এর মধ্যে মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা এবং আমিরাতের আইডি নবায়ন ১০ সেপ্টেম্বর থেকে প্রক্রিয়াজাত বা শুরু করা হবে।

কোভিড -১৯ এর বিস্তার রোধে, তফসিল আইভিএ কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একসাথে না করে পর্যায়ক্রমে নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সরকারের মন্ত্রিপরিষদ গত শুক্রবার রেসিডেন্সির বৈধতা এবং ভিজিট ভিসা স্বয়ংক্রিয়ভাবে বর্ধনের বিষয়ে সম্প্রতি প্রকাশিত সমস্ত প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে ঘোষণা করেছে। যাদের রেসিডেন্সি ভিসা এবং আমিরাত আইডির মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নবায়ন পদ্ধতি পর্যায়ক্রমে শেষ করতে ১২ জুলাই থেকে আগামী তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

(1)

Exit mobile version