Site icon changetv.press

আমিরাতে বাংলাদেশসহ চার দেশের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১২ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সোমবার (১০ মে) দেশটির জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।​ এ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। এসব দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা অনিদিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে।

তবে আমিরাত থেকে দেশে যাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।এসময়ে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ীরা বিশেষ প্রাইভেট জেট ফ্লাইটে চলাচল করতে পারবেন। তবে এসব যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করে করোনা নেগেটিভ সনদ সাথে থাকতে হবে।

(0)

Exit mobile version