Site icon changetv.press

আমিরাতে জন্ম শতবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় দুবাইস্থ বিমানের কার্যালয়ে দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সকল কর্মকর্তা কেক কেটে দিবসটি পালন করেন।

এসময় দিলীপ কুমার চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান করার সীমাবদ্ধতার মধ্যেও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমিরাত ও বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী বড় কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় নি।

(2)

Exit mobile version