Site icon changetv.press

আমার ১ ছবির বাজেট দেশের ১০০ সিনেমার সমান: অনন্ত জলিল

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার ‘দিন : দ্য ডে’  ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার সঙ্গে জুটি বেঁধেছেন তারই স্ত্রী বর্ষা।

এই জুটি আরও এক নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। সেই সিনেমার নাম ‘নেত্রী : দ্য লিডার’। এখানে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন অনন্ত। আন্তর্জাতিক মান ও বাজারকে লক্ষ করে নির্মিত হতে যাওয়া এই সিনেমার পরিচালনায় থাকবেন ভারত ও তুরস্কের আরও দুজন পরিচালক।

সেখানে তিনি জানান, তার ‘দিন : দ্য ডে’ সিনেমার নতুন খবর বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা দম্পতি অভিনীত সিনেমাটি। মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশি দর্শকের জন্য সিনেমাটি সেসব দেশে বাংলা ভাষাতেই মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন অনন্ত জলিল।

প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল আরও বলেন, ‘দিন : দ্য ডে’ ছবির প্রায় পুরো কাজই আমরা শেষ করেছি। ছবিটি বিগ বাজেটে নির্মিত হয়েছে। বলা যায়, বাংলাদেশের ছোট বাজেটের যেসব সিনেমা তৈরি হয়, আমার এই সিনেমার বাজেট দিয়ে তেমন একশ’টি ছবি নির্মাণ করা যাবে।

(0)

Exit mobile version