Site icon changetv.press

আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি: বুবলী

সিনেমা পাড়ায় ব্যাপক সাড়া জাগানো অভিনেত্রী বুবলীর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বুবলী কবে বিয়ে করছেন সেটি জানা এখন অনেক কৌতুহলের বিষয়।

সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি। বিয়েটা করতেও হবে। তবে কবে করছি সেটা এখনই বলা যাচ্ছে না।’

বুবলীর সব  ছবিতে নায়ক ছিলেন শাকিব খান। যা নিয়ে অনেকে তাকে খোঁচাও দিয়েছে। কথিত আছে, শাকিবের কল্যাণেই বুবলী এত জনপ্রিয়। তবে এবিষয়ে বুবলী জানান,  ভালো গল্প পেলে অন্য নায়কের সঙ্গে অভিনয় করতে আপত্তি নেই।

এজন্য প্রথম বারের মত সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে বুবলীর নায়ক হবেন নিরব। ছবির শুটিং প্রায় ৬০ শতাংশ শেষ বলে জানা গেছে। এর পাশাপাশি শাকিব খানের ‘বীর’ ছবিতেও কাজ করছেন এই চিত্রনায়িকা ।

(12)

Exit mobile version