Site icon changetv.press

আমার দেশে আসছো আমি যেভাবে বলবো সেভাবেই বলতে হবে: মিথিলা

ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন সৃজিত ও মিথিলা। সেসময় সৃজিত বলছিলেন আমি যেভাবে বলবো সেভাবে বললে সেটা অসাধারণ হবে। এরই ফাঁকে মিথিলা বলেন, আমি যেভাবে বলবো সেভাবে বলতে হবে। আমার দেশে আসছো আমি যেভাবে বলতে বলবো সেভাবেই বলতে হবে।

সৃজিত জানান, আমাদের দুজনকে নিয়ে অনেকের অনেক কৌতুহল আছে। আমরা সেই কৌতুহল দূর করতে কথা বলেছি ক্যামেরার সামনে। আপনারা অপেক্ষায় থাকুন সব কৌতুহল দূর হয়ে যাবে আপনাদের।

মিথিলা বলেন, আমি আর সৃজিত মন খুলে কথা বলেছি। আপনাদের সব প্রশ্নের উত্তর আর কৌতুহল দূর করার জন্য বিশেষ সাক্ষাৎকার দিয়েছি প্রথম আলো পত্রিকায়। আপনারা খুব শিগগিরই আমাদের নিয়ে নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। এর আগে জনপ্রিয় গায়ক তাহসানের খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মিথিলা। সেঘরে আইরা নামে একমাত্র কন্যা সন্তান আছে তার।

(43)

Exit mobile version