Site icon changetv.press

‘আমরা ঘুম গেলে করোনা ভাইরাসও ঘুমায়’

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮২ লাখ ৫৪ হাজার চারশ ৬৮ জন এবং মারা গেছে চার লাখ ৪৬ হাজার একশ ৪৫ জন। তার মধ্যে পাকিস্তানেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৫৪ হাজার সাতশ ৬০ জন এবং মারা গেছে দুই হাজার নয়শ ৭৫ জন।

অথচ এই পরিস্থিতির মধ্যেই উদ্ভট দাবি করলেন পাকিস্তানের নেতা ফজল-উর-রহমান। তিনি বলেছেন, আমরা যখন ঘুমাই, করোনা ভাইরাসও তখন ঘুমায়। তার উদ্ভট দাবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

জানা গেছে, করোনা সংক্রমণ থামাতে কালঘাম ছুটছে ইমরান খানের সরকারের। পাকিস্তানের একের পর এক নেতা-মন্ত্রীও করোনায় আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে পাকিস্তানের জমিয়েত উলেমা-ই-ইসলাম সংগঠনের প্রেসিডেন্ট ফজল-উর-রহমানের বক্তব্যের ভিডিও ভাইরাল হলো।

জানা গেছে, ধর্মীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, এক চিকিসক আমায় বলেছেন। আমরা ঘুমোলে করোনা ভাইরাসও ঘুমিয়ে যায়। আমরা যত ঘুমাবো, ভাইরাসও তত ঘুমিয়ে থাকবে। যখন কেউ মরে যাই, তখন ভাইরাসও তার সঙ্গেই মরে যায়।

(2)

Exit mobile version