Site icon changetv.press

‘আমরাই নির্বাচনী দৌড়ে জিততে যাচ্ছি’

করোনাভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই বিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবার বলেছেন, আমরাই নির্বাচনী দৌড়ে জিততে যাচ্ছি। সবচেয়ে পরিস্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, পুরো জাতি আমাদের সঙ্গে আছে।

ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমরা ৭৪ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছি।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো প্রেসিডেন্টের থেকে বেশি ভোট পেয়েছি আমরা।

তিনি বলেন, কঠিন নির্বাচনের পরে উত্তেজনা বাড়ছে। তবে রাগ ও বিদ্বেষকে পেছনে ফেলে আসতে হবে।  আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। পক্ষপাতমূলক যুদ্ধ নিয়ে বসে থাকার সময় আমাদের নেই।  আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা শত্রু  নই।

বক্তব্যে একতার আহ্বান জানান বাইডেন। ডেমোক্র্যাটদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যতই আটকানোর চেষ্টা করুক, আমি তা হতে দেবো না। আপনার ভোট গণনা করা হবেই।

(0)

Exit mobile version