Site icon changetv.press

আবার একসঙ্গে নিরব ও বুবলী

‘ক্যাসিনো’ সিনেমার পর আবারও নতুন সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রতারকা নিরব ও শবনম বুবলী। সাইফ চন্দনের পরিচালনায় নির্মিত ‘কয়লা’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন তারা।

১০ নভেম্বর থেকে সিলেটের জাফলংয়ে সিনেমাটির শুটিং চলছে। যদিও পরিচালক এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন ‘কয়লা’ সিনেমার শুটিং হবে যশোরের বর্ডার এলাকায়। সিলেটে শুটিংয়ে অংশ নিয়েছেন এ দুই তারকা। টানা পনেরো দিন সেখানে কাজ করবেন বলে জানিয়েছেন নিরব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের বিভিন্ন লোকেশনে আমরা এখন শুটিং করছি। টানা কাজ করব। বুবলীও তার পুরো এফোর্ট দিয়ে কাজ করছে। আশা করছি আরও একটি দারুণ প্রজেক্ট হবে।’ বুবলী বলেন, ‘নিরবের সঙ্গে আগেও একটি সিনেমায় অভিনয় করেছি। সেটি এখন মুক্তির অপেক্ষায় আছে। দারুণ কাজ ছিল সেটি। কয়লার গল্পও দারুণ। আশা করছি মুক্তির পর দুটো সিনেমাই দর্শক পছন্দ করবেন।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা বুবলীর অভিষেক হয়েছিল শাকিব খানের হাত ধরে। এ নায়কের সঙ্গে অভিনয় করা সবক’টি সিনেমাই দর্শকপ্রিয় হয়েছিল। তবে নিজেকে আলাদা করে ভাবতেই তিনি শাকিবের বাইরে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

(0)

Exit mobile version