Site icon changetv.press

আবারো সৌদিতে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

সম্প্রতি সুমি আক্তার নামে এক নারী তার নির্যাতনের বর্ণনা ভিডিওতে জানিয়ে দেশে ফেরার পথটা পরিস্কার করেছিল। এবং দেশে ফিরেও এসেছে। এর রেশ কাটতে না কাটতেই এবার আরেক নির্যাতিতা নারীর ভিডিও ফাঁস হলো।

হবিগঞ্জের আজমিরিগঞ্জের হুসনা আক্তার (২৪) আর্থিক সচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে ১৭ দিন আগে ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও বার্তা পাঠান তিনি।

হবিগঞ্জের আজমিরিগঞ্জের হুসনা আক্তার (২৪) তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘আমি মোছা. হুসনা আক্তার। দালালে ভালা কথা কইয়া আমারে পাঠাইছে সৌদিতে। নিজরাল (নাজরান) এলাকায় আমি কাজ করি। আমি আইসা দেখি ভালা না। ওরা আমার উপর অত্যাচার করে। আমি বাক্কা দিন (১০/১২ দিন) হইছে আছি। এখন এরার অত্যাচার আমি সহ্য করতে পারি না দেইক্কা কইছি আমি যাইমু গা। এই কথা বলায় ওরা আরো বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি। অফিসের এরা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাই তো চায় না। এরা আমারে ইতা করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’

হুসনার স্বামী আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। হুসনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যও করেন। শফিউল্লা উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তাঁর এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরিবার সূত্রে জানা যায়, শাহিন নামের একজন দালাল আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন নামে একটি এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজে হুসনাকে সৌদি পাঠায়।

লিংক…

https://youtu.be/YjnO-H4HIKk

(44)

Exit mobile version