Site icon changetv.press

আবারও শাকিবকে জরিমানা

সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণের অভিযোগে চিত্রনায়ক শাকিব খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০ হাজার টাকা জরিমানা করেছে। শাকিব খানকে ছাড়াও আরও তিনজনকেএকই পরিমাণ জরিমানা করা হয়। মঙ্গলবার  নিকেতন, বনশ্রী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এর আগে গেল ১৮ নভেম্বর নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

(11)

Exit mobile version